আজমেরী গ্লোরী পরিবহন (ছবি: সংগৃহীত)
জাতীয়

দুই বাসের রেষারেষিতে কিশোরের মৃত্যু, দুই চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের রেষারেষির কারণে পিষ্ট হয়ে এক হকার কিশোরের মৃত্যুতে ঘাতক দুই বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন এবং মো. ইমরান হোসেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মগবাজার মোড়ে আজমেরী গ্লোরী লিমিটেডের দুই বাসের রেষারেষিতে পিষ্ট হয়ে মো. রাকিব (১৪) নামে এক কিশোর মারা যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘শিক্ষার্থীদের ১০ হাজার টাকা দিলাম, আমাকে অ্যারেস্ট করুক’

এদিকে এ ঘটনায় বাস দুটি জব্দ করে পুলিশ তখন দুই চালক ও সহকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা