ছবি-সংগৃহিত
জাতীয়

ই-কমার্সে আস্থা ফেরাতে চালু হচ্ছে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে ইউনিক বিজনেস আইডির (ইউবিআইডি) মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউবিআইডি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হবে। আর মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম বিনিময় উদ্বোধন করা হবে। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে।

তিনি বলেন, ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডিতে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকভিত্তিক যারা ব্যবসা করছেন, তারাও নিবন্ধনের আওতায় আসবেন। নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারও অভিযোগ থাকলে সিসিএমএস-এর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে, তা দূর করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা