জাতীয়

সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনাকালে হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলমান শুরু হয়। এতে যোগ দিয়েছেন। এই অধিবেশন সংসদের শীতকালীন অধিবেশন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। এই অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে তালিকাভুক্ত এমপিদের সংসদে প্রবেশ করতে হয়। সবাইকে দেখাতে হয় করোনার নেগেটিভ সনদ বা মেসেজ। সংসদ ভবনে নির্দিষ্ট আসন ফাঁকা রেখে এমপিরা বসেছেন। সবার মুখে মাস্ক আছে কি না তা নিশ্চিত করা হয়েছে। ট্যানেলের গেটে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে সবাইকে।

জানা গেছে, করোনাকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সবার করোনা টেস্ট করাতে হবে। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ (যদিও তিনি অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন), সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা