জাতীয়

গণপরিবহনে নতুন নিয়ম চালু

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১৫ জানুয়ারি) থেকে পরিবর্তিত নিয়মে গণপরিবহন চলার কথা রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ অবশ্য গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে আজ থেকে আসন সংখ্যার অর্ধেক নিয়ে চলার কথা গণপরিবহন। তবে বাস চলবে পূর্ণ যাত্রী নিয়ে। ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। আর লঞ্চের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ফলে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে লঞ্চে।

সবাইকে মাস্ক পরতে হবে। বাসে স্যানিটাইজার রাখতে হবে। করোনা টিকার সনদ ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকরা।

রেল সচিব ড. হুমায়ুন কবির বলেন, সরকারি নির্দেশনা মেনে শনিবার থেকে অর্ধেক সিট খালি রেখে ট্রেন যাত্রী পরিবহন করবে।

বিআইডব্লিউটিএ সূত্র বলছে, লঞ্চ অর্ধেক আসন খালি রেখে যাতায়াত করলেও ভাড়া বাড়বে না।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সবকিছু খোলা রেখে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চালালে গণপরিবহনে সংকট তৈরি হবে। যাত্রীরা বাস পাবে না। বিআরটিএর চেয়ারম্যান মৌখিকভাবে ‘যত সিট তত যাত্রী’ নিয়ে বাস চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা