জাতীয়

রাজধানীতে সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সেতু রানী ঘোষ (২৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেতু রানী ঢাকার দয়গঞ্জের বাসিন্দা সৌদি প্রবাসী অজিত ঘোষ রনির স্ত্রী। তার বাবার নাম শিবু ঘোষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপ-পরিদর্শক এসআই সজীব সাহা। তিনি বলেন, মৃত সেতু রানী ঘোষের স্বামী সৌদি আরবে থাকেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি শ্যামপুর ফরিদাবাদ শাশুড়ি পূর্ণিমা ঘোষের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন।

পারিবারিক কলহে রোববার বিকেলে সবার অগোচরে শয়ন কক্ষে ফ্যানের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সেখান থেকে স্বজনরা উদ্ধার করে গেন্ডারিয়া আজগরিয়া হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে রোববার দিবাগত রাত ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান তিনি।

মৃত সেতু রানী ঘোষের রড় ভাই পীযূষ ঘোষ অভিযোগ করেন, সাত বছর পূর্বে অজিত ঘোষ রনির সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের ঘরের ৬ বছর বয়সী শ্রুতি ঘোষ রাশি নামের এক কন্যা সন্তান রয়েছে। বোনের স্বামীর দেশের বাইরে থাকায় বোনের শাশুড়ি পূর্ণিমা রানী ও ননদ সম্পা রানীসহ সাংসারিক ছোটখাটো বিষয় নিয়ে তার উপরে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে আসছিল। এই নির্যাতন সহ্য না করতে পেরে তার বোন আত্মহত্যা করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা