জাতীয়

কোর্টে হাজিরা দিতে গিয়ে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হাজিরা দিতে রাজধানীর পুরান ঢাকার জজকোর্টে এসে মোঃ শহিদ মিয়া (৩৫) এক এক হাজতি মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

মৃত শহিদ মিয়ার পিতা মোঃ ইসা মিয়া। মৃত মোঃ শহিদ মিয়া পল্লবী থানার নারী ও শিশু নির্যাতন আইন ৯ (১) মামলা নাম্বার ১৩ (৮) ২০০০ ধারার মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা গাজীপুর মেট্রো পলিটন পুলিশ কাশিমপুর ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) ভূপতি চাকমা জানান, রোববার সকালে মামলার হাজিরা দিতে কোর্টে গেলে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, এক হাজতিকে আদালতে নেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। কারাগার থেকে আদালতে বন্দীদের আনা নেওয়ার দায়িত্ব কোর্ট পুলিশের। এখনও রিপোর্ট পাইনি, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা