জাতীয়

রামপুরায় বাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: ২৯ নভেম্বর রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হলে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখিত, গত ২৯ নভেম্বর রাতে মাঈনুদ্দিনের মৃত্যুর পর ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। সে সময় অন্তত আটটি বাস পুড়ে যায়।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা