সড়ক বিভাজক ভেঙে মাইক্রোকে চাপা দিলো এনা
জাতীয়

সড়ক বিভাজক ভেঙে মাইক্রোকে চাপা দিলো এনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে সড়ক বিভাজক ভেঙে এনা পরিবহনের একটি বাস বিপরীতগামী একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে। এঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসটির চালক।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল নয়টায় রাজধানীর খিলক্ষেত এলাকার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার এসআই রাসেল পারভেজ এ দুর্ঘটনার বিষয়িটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিলো। বাসের চালক পালিয়ে গেছেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের ওই বাস হোটেল লা মেরিডিয়ানের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

অন্যদিকে খিলক্ষেত থানার উপপরিদর্শক সাবরিনা রহমান মৌরি বলেন, বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর এয়ারপোর্ট রোডে কিছুটা যানজট সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা