জাতীয়

সম্পূরক বাজেট পাস হবে আজই

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা শুরু হয়। আলোচনা শেষে আজই পাস হবে সম্পূরক বাজেট।

অধিবেশনের শুরুতে স্পিকার সম্পূরক বাজেট পাসসহ আজ সংসদে অনেক কার্যসূচি রয়েছে উল্লেখ করে সবাইকে সময়মতো বক্তব্য শেষ করার অনুরোধ করেন।

রবিবার (১৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করায় তা হয়নি।

ফলে আজ একদিনের মধ্যেই আলোচনা ও সম্পূরক বাজেট পাস হবে।

১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ হয়। একইসঙ্গে পেশ হয় ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেট। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন হচ্ছে। যার কারণে বাজেটের ওপর আলোচনার সময়ও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার ভিত্তিক যোগদান করছেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেক দিনের উপস্থিতি ৮০-৯০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা