জাতীয়

যৌথ অভিযানে সিএনজি ডাম্পিং, ৩ বাসের জরিমানা  

নিজস্ব প্রতিবেদক: রুট পারমিটবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানে ১টি সিএনজি ডাম্পিং করা হয়েছে। এছাড়াও এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস পরিচালনা করায় ৩টি বাস ও ১টি সিএনজিসহ সর্বমোট ৬ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর প্রত্যক্ষ সহযোগিতায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রুট পারমিট না থাকায় ১টি সিএনজি ডাম্পিং করা হয়। এছাড়াও ভাড়ার তালিকা না থাকায় বোরাক পরিবহনের (ঢা:মে:ব-১১-৯৩৪২) একটি বাসকে ৫ হাজার টাকা এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে বাস পরিচালনা করায় খাজাবাবা পরিবহনের (ঢা:মে:ব-১১-৮৪৬০) ১টি বাস, বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের দু’টি (ঢা:মে:ব-১১-৯৮৬৮ ও ঢা:মে:ব-১৫-০৩৯৯) বাসের প্রত্যেকটি বাসকে ২ হাজার ৫০০ টাকা করে এবং একটি সিএনজিকে (ঢাকা-দ-১১-৭০৫৮) ২ হাজার টাকা ৪ মামলায় মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদউত্তীর্ণ ট্যাক্স টোকেনের জন্য একটি বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সবমিলিয়ে আজকের অভিযানে ৬ মামলায় সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আগামীকালও অভিযান পরিচালনা করা হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা