জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় সেফালী বেগম (৪৫) নামে নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকাল পাঁচ টার দিকে ঘটনাটি ঘটে।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের লিয়াকত আলীর স্ত্রী। তবে খিলগাঁও, গোড়ানের শান্তিপুরে থাকতেন সেফালী বেগম। তিনি এক ছেলে এক মেয়ের জননী ছিলেন।

জানা গেছে, আহত শেফালী বেগম ও সিএনজি চালক শাহ আলম তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ছয়টায় মৃত ঘোষণা করেন।

মৃত সেফালী বেগমের মেয়ে হালিমা খাতুন টুম্পা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এসে মায়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, মা-মাগো তোমাকে আজ আর শেষ খাওয়াটাও খাওয়াতে পারলাম না। তুমি অফিস থেকে আসবে, আমি তোমাকে খাওয়াবো। কিন্তু তুমি না খেয়ে আমাকে একা রেখে দুনিয়া থেকে চলে গেলে মা।

মুঠোফোনে টুম্পা বেগম জানান, তার মা (সেফালী বেগম) মগবাজার কমিনিটি হাসপাতালে আয়া পদে চাকুরি করেন। তিনি সকালে কাজে যান, সেখান থেকে বাসায় ফেরার পথে মালিবাগ রেলগেইটে দূর্ঘটনার শিকার হয়েছেন।

পথচারীরা জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা