জাতীয়

সরকারি অফিস খোলা থাকবে ১৫ জুনের পরও 

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে সরকারি অফিস ১৫ জুন পর্যন্ত পরিচালনার ঘোষণা থাকলেও তা আরো দীর্ঘায়িত হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রবিবার (১৪ জুন) অথবা সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন। সিদ্ধান্তের বিষয়টি জানানোর দায়িত্ব মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, নতুন করে সাধারণ ছুটি বাড়ানো হবে না। এখন যেভাবে চলছে সেভাবেই চলবে।

এলাকভিত্তিক লকডাউন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যেসব এলাকা রেড জোনের আওতাধীন থাকবে সেসব এলাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

এলাকাভিত্তিক লকডাউন নিয়ে দফায় দফায় বৈঠক করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত শুক্রবার (১২ জুন) কয়েকজন মন্ত্রী ও মেয়রের মধ্যে হওয়া ডিজিটাল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ইয়েলো ও গ্রিন জোনে বিদ্যমান নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলা থাকবে। গণপরিবহনও চলবে সীমিত পরিসরে। তবে রেড জোনে যে সাধারণ ছুটি থাকবে সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, যে অবস্থায় চলছে সব কিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। যে এলাকা রেড জোন থাকবে, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা