ড. মুহাম্মদ ইউনূস
জাতীয়

হাইকোর্টে ড. ইউনূসের রিট

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন।

রবিবার (১২ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি আদেশের জন্য দিন ধার্য রয়েছে।

সহকারি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান বলেন, শ্রম আইনে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর আবেদনের ওপর গত সপ্তাহে আংশিক শুনানি হয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তাঁর পক্ষে শুনানি করেছেন।

এর আগে গত ৯ই সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ড. ইউনূস ছাড়াও এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় বিবাদী করা হয়।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

পরে মামলাটি শ্রম আদালতে চলমান থাকাবস্থায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন জানালেন ড. ইউনূস।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা