নিজ বাসায় ঢামেক হাসপাতালের উপ-পরিচালক লাঞ্চিত
জাতীয়

ঢামেক হাসপাতালের উপ-পরিচালক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) উপ-পরিচালক খালেকুজ্জামান খানকে নিজ বাসার গ্যারেজে গাড়ি রাখাকে কেন্দ্র করে লাঞ্ছিত করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে হাতিরঝিল থানার বড় মগবাজার ওয়ারলেস গেইট এলাকার নিজ বাসার গ্যারেজে গাড়ি পার্কিং নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়।

আহত খালেকুজ্জামান বলেন, অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আমার প্রাইভেটকার রাখি। দুপুরে ছয়তলার ফ্ল্যাটমালিক আশিক (৫০) বাসায় এসে আমার প্রাইভেটকার সরাতে বলেন। আমি প্রাইভেটকার সরাতে অস্বীকার করি। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে বাসার চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে আহত করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় সন্ধ্যায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে পায়ে জখম রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খালেকুজ্জামান।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা