জাতীয়

রাজধানীতে কিশোর গ্যাংয়ের যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে কিশোর গ্যাংয়ের হামলায় মোঃ অনিক হোসেন (১৮) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতসহ একাধিক জখম রয়েছে।

জানা গেছে, অনিক কালাচাঁদপুরের বাসিন্দা হলেও সে তার বাবা আয়নাল হকের সাথে চট্টগ্রামের একটি হোটেলে কাজ করতেন। কয়েক দিন আগে ঢাকায় বেড়াতে এসেছিলেন।

জানা গেছে, আহত অবস্থায় তাকে প্রথমেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন স্বজন-বন্ধু।

উদ্ধারকারী বন্ধু শরিফ বলেন, কালা চাঁদপুর এলাকায় একটি চায়ের দোকানে পাশে অনিকসহ বেশ কয়েকজন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে কুড়িল এলাকার ২৫/৩০ জন কিশোর গ্যাংয়ের ছেলেরা এসে তাদের উপর হামলা চালিয়েছে। এতে অনিকসহ কমপক্ষে ৭/৮ জন আহত হয়। এর মধ্যে বেশি আহত হয় অনিক। আমরা সেখানে গিয়ে দেখি অনিক পড়ে আছে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

অনিকের আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন। আহত অনেকে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/মোস্তাফিজ/ এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা