ছবি- সংগৃহীত
জাতীয়

আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আসবে ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ১২ ডিসেম্বর পরীক্ষামূলক যাত্রায় চলবে মেট্রোরেল। সেজন্য মিরপুর ১০ থেকে আগারগাঁও পর্যন্ত রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক।

তিনি বলেন, বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট করব। সে অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রোরেল আগারগাঁও পর্যন্ত আসবে। আমাদের প্রস্তুতি ছিল আগামী ১৫ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে করার। তবে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে আমরা এই তারিখ এগিয়ে আনা হয়েছে।

এন এম সিদ্দিক বলেন, আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা আছে। মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।

গত ২৯ অগাস্ট প্রথমবারের মতো মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। সেদিন ৬টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলছে। তবে এসব যাত্রা ছিল দিয়াবাড়ি থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন পর্যন্ত।

এ প্রকল্প চালু হলে উত্তরা-মতিঝিল রুটে প্রতি ঘণ্টায় ৬০ হাজার ও দিনে ৫ লাখ যাত্রী চলাচল করবে। মোট ১৬টি স্টেশনে থামবে ট্রেনগুলো।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা