জাতীয়

রাজাবাজারে চালু হল জরুরি ফোন নাম্বার

নিজস্ব প্রতিবেদক:

আক্রান্তের ঘনত্বের দিক বিবেচনা করে গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।

এ পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রকাশ করা হয়েছে জরুরি ফোন নম্বর।

পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হোম ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে প্রশিক্ষিত একদল কর্মী বাহিনী।

বসবাসকারীদের প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন। যা বাসায় পৌঁছে দেয়া হবে। এটুআই ও ইক্যাব যৌথভাবে এটি পরিচালনা করবে।

যাদের অনলাইন সুবিধা নেই, নগদ অর্থে খাদ্যসামগ্রী ক্রয় করতে চান তাদের জন্য দু-একটি শাক-সবজি, মাছ-মাংসের ভ্যান, ভ্যান চালক ও পণ্যসামগ্রী সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ভেতরে প্রবেশ করানো হবে।

অনলাইনে কেনাকাটার জন্য ইক্যাব ও একশপের প্রতিনিধি রেজাউল হক জামি ০১৫৫৫-১১১৫৫৫ এ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে।

এছাড়া লকডাউন চলা সময়ে পূর্ব রাজাবাজার এলাকার জনসাধারণের যেকোনো প্রয়োজনে যোগাযোগের জন্য বেশকিছু ফোন নাম্বর দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফোন নাম্বারগুলো হলো:

*সামগ্রিক যোগাযোগের জন্য-২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরান ০১৯১১-৩৮০৬৩৩।

*আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ০১৭১৫৪০৭১৩৯।

*ওয়ার্ড কাউন্সিলরের ব্যক্তিগত সহকারী- ০১৭১১৯৩৯৭৯৬।

*শের-ই-বাংলা নগর থানার ওসি-০১৭১৩৩৯৮৩৩৫।

*মানবিক সহায়তার জন্য ৩৩৩, ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪ নাম্বারে যোগাযোগের কথা বলা হয়েছে।

*কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য- ব্র্যাকের প্রতিনিধি ডা. ফারহানা ০১৭১৩০৯৫২৭৯।

*আইইডিসিআর প্রতিনিধি ডা. ফারজানা ০১৭১৯-২১২৫৯১।

*টেলিমেডিসিনের জন্য স্বাস্থ্য অধিদফতরের লাইন পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান ০১৭১০-৮১২১২০।

*ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল হাসান ০১৭১৫-৬৫৪৮৩৫ যোগাযোগে করতে বলা হয়েছে।

এছাড়া লকডাউন এলাকার কোনো কোভিড রোগীকে আইসোলেশনে নেয়ার দরকার হলে বসুন্ধরা আইসোলেশন সেন্টারে পাঠাতে হবে। এজন্য বসুন্ধরা আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. তানভীরের সঙ্গে ০১৯১৪-০৭১৪১৪ যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে জানা গেছে, এলাকাটিতে অসুস্থ রোগীদের জন্য স্বাস্থ্য অধিদফতর কর্তৃক টেলিমেডিসিন সার্ভিস চালু করা হবে।

এছাড়া পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনিন স্কুল অ্যান্ড কলেজে কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথ থাকছে।

এটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। বুথটি পরিচালনার দায়িত্বে থাকবে স্বাস্থ্য অধিদফতর ও বেসরকারি সংস্থা ব্র্যাক।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা