ছবি: সংগৃহীত
জাতীয়

রুট পারমিটবিহীন দুই গাড়ি ডাম্পিং

নিজস্ব প্রতিবেদক: রুট পারমিটবিহীন এবং এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে চলাচলকারী বাসের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানের প্রথম দিনে রুট পারমিট ছাড়া চলাচলকারী দু'টি বাস ডাম্পিং করা হয়েছে।

এ সময় রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৬ গাড়িকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যৌথ নেতৃত্বে রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে রুট পারমিটবিহীন চলাচলকারী ঢাকা মেট্রো-ব ১১-০৩৭২ এবং মুন্সীগঞ্জ-জ ১১-০০৬০ দু'টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

এছাড়াও রুট পারমিট ও ট্যাক্স টোকেনের মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাভার, শ্রাবণ, হিমাচল, ট্রান্স সিলভা, দোলা ও গ্রীন ঢাকা পরিবহনের ১টিসহ মোট ৬ গাড়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আগামীকালও এই যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা