প্রতীকী ছবি
জাতীয়

খালেদাকে নিয়ে গুজব, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন জামিনে মুক্ত থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরইমধ্যে তার শারীরিক অবস্থার নেতিবাচক ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এমনকি তার মৃত্যুর গুজবও ছড়িয়েছে।

এমন গুজব ছড়িয়ে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ ঢাকাসহ সারাদেশে সতর্ক অবস্থান নিয়েছে। সারাদেশে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, রাজধানীতে কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে যাদের যাওয়ার কথা ছিল, তাদেরও সফর বাতিল করতে বলা হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা