জাতীয়

বাজেটে মাথা পিছু বরাদ্দ বৃদ্ধি ২ হাজার ৭৭১ টাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত আগামী ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাথা পিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৭৭১ টাকা। যা কিনা চলতি অর্থবছরে বেড়েছিল ৩ হাজার ২শ টাকা। এছাড়াও প্রস্তাবিত বাজেটে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা। চলতি বছর যা ছিল ৮ হাজার ৯৯০ টাকা।

এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। বাজেটে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ১ শতাংশ। প্রতিযোগী দেশগুলোতে তা ২৫ শতাংশের উপরে।

অন্যদিকে চলতি বছরে দেশের মানুষের মাথা পিছু আয় ১ হাজার ৯০৯ ডলার। প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে স্থানীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। এ হিসাবে বাজেটে ব্যয় হচ্ছে আয়ের ২২ শতাংশেরও কম। পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় যা একেবারেই সামান্য।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৯ সালে দেশে জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু বরাদ্দ ৩৫ হাজার ১২৬ টাকা। কিন্তু চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। এ হিসাবে মাথাপিছু বরাদ্দ ছিল ৩২ হাজার ৩৫৫ টাকা। তবে সংশোধিত বাজেটে এই লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা। এ হিসাবে মাথা পিছু ঘাটতি ১১ হাজার ৫০১ টাকা।

চলতি বছর মাথা পিছু ঘাটতি ছিল ৮ হাজার ৯৯০ টাকা। এ হিসাবে ঘাটতি বেড়েছে ২ হাজার ৫১১ টাকা। এছাড়া মাথা পিছু বার্ষিক উন্নয়ন বরাদ্দ কর্মসূচীর বরাদ্দ ১২ হাজার ৬৮৬ টাকা। চলতি অর্থবছর যা ছিল ১২ হাজার ৩৩৬ টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা