ছবি: সংগৃহীত
জাতীয়

যুদ্ধাপরাধীদের ফেরাতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান

সাননিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত যারা বর্তমানে ব্রিটেনে অবস্থান করছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন।

সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ সোমবার (১৬ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে তার সঙ্গে সাক্ষাত করতে আসলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বৈঠককালে লর্ড আহমেদ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা, সাইবার নিরাপত্তা এবং জলবায়ু প্রকল্পে ও নারীদের জন্য মানসম্মত শিক্ষার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহায়তা সহ বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্ব জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন।

লর্ড আহমেদ ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী। তিনি কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টারও স্বীকৃতি দিয়েছেন।

ড. মোমেন কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্টের পরিপ্রেক্ষিতে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বাংলাদেশের নাম বাদ দেয়ায় যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা