জাতীয়

দেশে ফিরেই সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৪ নভেম্বর) সকালে গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহ সফর শেষে দেশে ফিরেই একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। করোনার প্রকোপ কমার পরও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংসদের এ অধিবেশন মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

তবে করোনার প্রকোপ কমে দেশে সবকিছু স্বাভাবিক হলেও এবারও সংসদে গিয়ে সশরীরে সংবাদ কাভার করতে পারছেন না সাংবাদিকরা। তাদের সংসদ টিভি দেখে সংবাদ কভার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সংসদের যুগ্ম-সচিব মো. তারিক মাহমুদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আর সেখান থেকে সংবাদ কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

রোববার (১৪ নভেম্বর) প্রথমদিনের বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাবের পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এদিন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে।

এছাড়া প্রথমদিনে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১, বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১ এবং মহাসড়ক বিল- ২০২১ এর রিপোর্ট উত্থাপন করা হবে। বৈঠকের প্রথমদিনে পেমেন্ট বিল- ২০২১ এবং বয়লার বিল ২০২১ উত্থাপন করা হবে।

সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা