ফাইল ফটো
জাতীয়

জনপ্রতিনিধিদের আন্তরিক হতে আহ্বান

কিশোরগঞ্জ প্রতিনিধি: দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শরিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রামে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মন্দ কোনো কাজে বাধা না দিলে তাতে জনপ্রিয়তা বাড়ে না বরং কমে। রাষ্ট্রপ্রধান স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর ও তাগিদ দেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

আবদুল হামিদ এর আগে মিঠামইন উপজেলার নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বঙ্গভবনের সচিব এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সাথে ছিলেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা