জাতীয়

সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল বাকলাই (৬০) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ছোট বোন শিরিন আক্তার জানান, পুলিশ থেকে খবর পায় তার ভাই দুর্ঘটনার শিকার হয়েছে এবং থানায় এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় যাত্রাবাড়ীর মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মোস্তফা কামাল।

তিনি বলেন, মৃত ব্যক্তি শ্যামলী পরিবহনের হেলপার তাদের গাড়িটির চট্টগ্রাম থেকে ঢাকার দিকে প্রবেশ করে সে সময় মাওতাইল এলাকায় অন্য একটি গাড়ি তাদের পরিবহনটিকে পেছন থেকে ধাক্কা দেয় পরে সে গাড়ি থেকে নেমে তাদের পরিবহনটি দেখতে যায় কোন ক্ষতি হয়েছে কিনা। সে সময়ে পেছন থেকে অপর একটি যানবাহন তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত ব্যক্তি ভোলা বোরহানউদ্দিন বড়মানিকা গ্রামের, জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে মতিঝিল দক্ষিণ কমলাপুরে থাকতেন তিনি। তার পরিবার থাকতেন গ্রামের বাড়িতে। দুই ভাই দুই বোনের মধ্যে ছিল সবার বড় এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা