ছবি: সংগৃহীত
জাতীয়

সিটিং সার্ভিস-ওয়েবিলে বাস চলবে না

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সিটিং সার্ভিস এবং গেইট লক সার্ভিস থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ওয়েবিল অনুযায়ী বাস চলবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, কোনো ধরনের সিটিং সার্ভিস ও ওয়েবিলের মাধ্যমে কোনো বাস চলবে না। আমরা তিন দিন সময় দেবো, এরপর কোনো গেইটলক ও সিটিং সার্ভিসের বাস চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আগামী ৩ দিনের মধ্যে সিএনজিচালিত বাস ও ডিজেলচালিত বাস চিহ্নিত করে স্টিকার লাগানো হবে। সিটিং ও গেইটলক নামে কোন সার্ভিস থাকবে না। তিন দিনের মধ্যে তা মুছে ফেলা হবে।

এনায়েত উল্লাহ বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত সিএনজিচালিত বাস নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়া হচ্ছে। ১২০টি কোম্পানির ৬ হাজার বাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বাস পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। দূরপাল্লায় সিএনজিচালিত বাস নেই বললেই চলে। ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা আগামীকাল (১১ নভেম্বর) থেকে মাঠে নামবে। বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে।

গত কয়েক বছর ধরে রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল হিসেবে ওয়েবিল নামের এক ব্যবস্থা চালু করেছে বাস মালিক সমিতি।

ওয়েবিল অনুযায়ী কোনো যাত্রী যদি মিরপুর থেকে শাহবাগ যেতে চান, তাহলে তাকে গুলিস্তান পর্যন্ত রাস্তার ভাড়া দিতে হয়।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা