ছবি: সংগৃহীত
জাতীয়

আজ জাতীয় সমবায় দিবস

সাননিউজ ডেস্ক: ৫০তম জাতীয় সমবায় দিবস আজ (৭ নভেম্বর)। এবার দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’। দেশব্যাপী প্রতিবছর নভেম্বরের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। যথাযোগ্য মর্যাদায় সমবায় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ‘সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হবে। এছাড়া দেশব্যাপী জেলা-উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে দিনটি উদযাপন করা হবে।

এবার ১০টি খাতে ১০টি সমবায়ী সংগঠন ও ব্যক্তিকে ‘জাতীয় সমবায় পুরস্কার ২০২০’ প্রদান করা হচ্ছে।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হচ্ছে- কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায়-কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের ‘দিদার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’, সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় সমিতি-চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের দি বুড্ডিস্ট কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ভদস্ত শাসন রক্ষিত ভিক্ষু, দুগ্ধ সমবায়-সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মহিলা সমবায়-ঢাকার নুরেরচালার বারিধারা মহিলা সমবায় সমিতি লিমিটেড, মৎস্য সমবায়-খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, মুক্তিযোদ্ধা সমবায় ঢাকার মিরপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাঁ খাঁন মিন্টু, মিরপুর থানা মুক্তিযোদ্ধা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, বিত্তহীন,ভূমিহীন সমবায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড, যুব, বিশেষ শ্রেণি, তাঁতিসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায়-গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি

লিমিটেড এবং কর্মকর্তা, কর্মচারী, পরিবহন শ্রমিক কর্মচারী সমবায়-চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (চক্রোসা)।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা