জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে ঢামেকে পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় জামিল হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে স্টমাক ওয়াশ দেওয়া হয়েছে।

জামিল হোসেনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন আরেক পুলিশ সদস্য ফজলে রাব্বি। তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি গিয়ে বলেন, এই বিষয়ে পরে জানানো হবে।

এদিকে, ঢাকা মেডিকেলে ডিউটিরত ডিএমপি কমিশনারের নিজস্ব গোয়েন্দা টিমের সদস্য শংকরের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান।

তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, একজন পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় ঢামেকে নিয়ে আসা হয়েছিল। তাকে স্টমাক ওয়াশ দেওয়া হয়েছে। পরে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তবে কোথায় কীভাবে তিনি অচেতন হয়েছিলেন এ বিষয়ে আমি কিছু জানি না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা