ফাইল ফটো
জাতীয়

সিরাজগঞ্জে সংসদ উপনির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের ৭ পৌরসভা ও ৩ জেলার ৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড ও ৩ পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে।

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়ায় সিরাজগঞ্জ-৬ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-আওয়ামী লীগের মেরিনা জাহান, জাতীয় পার্টির মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন করিব।

এদিন সপ্তম ধাপের ৭ পৌরসভা ও প্রার্থীর মৃত্যুতে স্থগিত ৪ ইউনিয়ন পরিষদে ভোট হবে। সেগুলোর মধ্যে পৌরসভাগুলো হচ্ছে- দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, ফেনীর ছাগলনাইয়া, নড়াইলের লোহাগড়া, নরসিংদীর ঘোড়াশাল, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও বগুড়ার সোনাতলা পৌরসভা। খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের রফিকুল আলম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একই দলের গোলাম হাক্কানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ায় এ দুটি পৌরসভায় মেয়র পদে ভোট হবে না।

এছাড়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আন্তর্ভুক্ত থাকা চারটিতে আজ ভোট নেওয়া হবে। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিতকারণে এসব নির্বাচন স্থগিত ছিল। ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে- বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়ায়া, রামপালের রাজনগর, খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জেলা শিক্ষা কর্মকর্তাদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা