ফাইল ফটো
জাতীয়

সড়কে লন্ডন প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মুমতাহিনা পিয়া (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী সাইফুল ইসলাম লন্ডন প্রবাসী। দুই মাস আগে টেলিফোনে তাদের বিয়ে হয়েছিল।

যাত্রাবাড়ী থানার এসআই মহামুদা রহমান শনিবার (৩০ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার সন্তান।

তিনি আরও জানান, প্রিয়া শপিং করতে ঢাকায় আসেন। এক পর্যায়ে তার বন্ধু অনিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে অনিকের বাইকে করে মুন্সিগঞ্জ দেশের বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার কুতুবখালী টোলপ্লাজার পাশে চলন্ত বাইকে তার পরনে বোরকার কিছু অংশ চাকায় পেচিয়ে যায়। তখন ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল পার্কিং করে চাকায় জড়িয়ে যাওয়া বোরকার বের করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় পিয়া।

পুলিশের এই কর্মকর্তা বলেন, এই নিহত নারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা