জাতীয়

শুধু ঢাকাতেই করোনা শনাক্ত ২০ সহস্রাধিক!

সান নিউজ ডেস্ক:

দেশে দিন দিন বাড়ছে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সারাদেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে একক এলাকা হিসেবে ঢাকার মিরপুর। এই এলাকায় শনাক্ত হয়েছে ৭২৫ জন করোনা রোগী। দেশের সব শহরের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। রাজধানীতে এখন পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৬৯৮ জন।

এ তথ্য পাওয়া গেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রকাশিত সবশেষ তালিকা থেকে।

দেশে ২০০ জনের ওপরে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে ১৫টি এলাকায়। এর মধ্যে শীর্ষে রয়েছে মিরপুর। এই এলাকায় করোনা রোগী ৭২৫ জন। এর পরেই অবস্থানে থাকা উত্তরায় শনাক্ত হয়েছে ৪৯৫ জনের। তৃতীয় স্থানে রয়েছে মহাখালী,সেখানে করোনা রোগীর সংখ্যা ৪৭১ জন।

রাজধানীর মোহাম্মদপুরে ৪৪৫ জন, মুগদায় ৪৪২ জন এবং যাত্রাবাড়ীতে ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আবার ধানমণ্ডিতে ৩৩৪ জন, কাকরাইলে আছে ৩০১ জন। এছাড়া তেঁজগাওয়ে ২৭৪ জন, মগবাজারে ২৭১ জন, খিলগাঁওয়ে ২৪১ জন, রামপুরায় ২৩২ জন, লালবাগে ২২৫ জন, রাজারবাগে ২২২ জন ও বাড্ডায় শনাক্ত হয়েছে ২১২ জন।

সারাদেশে জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, করোনায় আক্রান্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১৪ জন। তারপরেই অবস্থান করছে নারায়ণগঞ্জ। এ জেলায় শনাক্ত রোগী ২ হাজার ৬৮২ জন। তৃতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা। এখানে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৪ জন।

এছাড়া কুমিল্লায় ১ হাজার ২০৬ জন, গাজীপুরে ১ হাজার ১৬৫ জন, মুন্সিগঞ্জে ১ হাজার ১৩০ জন, কক্সবাজারে ৯৬৯ জন, নোয়াখালীতে ৮৬৫ জন, সিলেটে ৬৭৬ জন, ময়মনসিংহে ৬১৬ জন, রংপুরে ৫১৬ জন, জামালপুরে ৩০৬ জন, নেত্রকোনায় ২৭৫ জন, বগুড়ায় ২৬৯ জন ও নওগাঁয় ২১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছে ২৯ হাজার ২২১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৭১ হাজার ৬৭৫ জন, টেস্ট হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ জনের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

দেনায় ডুবছে ভারতীয় ফুটবল ফেডারেশন!

এক ঝলকে এআইএফএফের আর্থিক সংকট 🖊️ ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্...

নওগাঁ কারাগারে নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কা...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা