জাতীয়

এই হামলা হিন্দুদের ওপর নয়, চেতনার ওপর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা এবং এর পরবর্তী ঘটনাগুলো মূলত সরকারের ওপরই হামলা। এই হামলা হিন্দুদের ওপর নয়, এই হামলা বাংলাদেশের চেতনার ওপর - বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আপাতত দুষ্কৃতিকারীরা নিভৃতে আছে বলে মনে হলেও তারা যে কোনও সময় একই রকম হানা দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

হাছান মাহমুদ বলেন, কুমিল্লা এবং এর পরবর্তী ঘটনাগুলো মূলত সরকারের ওপরই হামলা। এটা পার্শ্ববর্তী দেশ এবং হিন্দুদের সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করার জন্য করা হয়েছে।

মন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটেছে সেটা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। এটা দুষ্কৃতিকারীরা করেছে। তবে এরা আরও এমন ঘটনা ঘটাতে পারে। তাদের এই ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছে বলে মনে করি না। এই হামলা হিন্দুদের ওপর নয়, এই হামলা বাংলাদেশের চেতনার ওপর এবং সরকারের ওপর বলে মন্তব্য করেন মন্ত্রী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা