জাতীয়
সাম্প্রতিক সহিংসতায়

জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন।

এদিকে কুমিল্লার ঘটনার জের ধরে দেশের অন্যান্য স্থানে পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এ সব ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন জায়গা থেকে ৪৫০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও কিছু মামলা প্রক্রিয়াধীন। আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

আজকের মন্ত্রিসভার বৈঠকের চিত্র

নোয়াখালীতে সর্বোচ্চ ১৮টি মামলা হয়েছে। এর মধ্যে হাতিয়ায় আটটি, বেগমগঞ্জে ছয়টি এবং সোনাইমুড়ী, কবিরহাট, চাটখিল ও সেনবাগ থানায় একটি করে মামলা হয়েছে।

এসব মামলায় ২৮৫ জনের নাম উল্লেখসহ ৪ হাজার থেকে ৫ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ৯০ জন। এছাড়া চৌমুহনীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখালীর পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি মামলা হয়েছে কুমিল্লায়। এসব মামলায় আসামির সংখ্যা ৫৬২। গতকাল পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে।

চট্টগ্রামে মামলা হয়েছে চারটি। এসব মামলায় অজ্ঞাতসহ ১ হাজার ৪৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৯৩ জন। এ ছাড়া চাঁদপুর, ফেনী ও গাজীপুরে তিনটি করে মামলা হয়েছে।

এদিকে গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল পর্যন্ত মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ৪৫ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা