সরকার
জাতীয়

৩২০ কোরিয়ান এসি বাস কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদকঃ কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণ নিয়ে মোট ৬০০ কোটি টাকা ব্যয়ে ৩২০টি এসি বাস কেনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

জানা গেছে, প্রকল্পটির প্রাক্কলিত মোট ব্যয় ৬০০ কোটি টাকা ধরা হলেও সরকার অর্থায়ন করবে ১৬৬ কোটি ৫০ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা।

তিনি বলেন, এই বাসটিতে সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তাবনা কমিশনে পাঠানো হয়েছে। এটা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পূর্ব অভিজ্ঞতার আলোকে বাসগুলোর পার্টসের ব্যবস্থা বেশি রাখছি, যাতে বাসগুলো ২০ থেকে ২২ বছর সেবা দিতে পারে।

এ নিয়ে বিআরটিসির প্রস্তাবিত প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, মানুষ যাতে সঠিকভাবে চলাফেরা করতে পারে সেজন্য প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জনগণের টাকায় কেনা বাসগুলো যাতে দীর্ঘদিন সেবা দিতে পারে সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা