জাতীয়

বিনা টিকিটে ট্রেন যাত্রা,৩২৮ জনকে দন্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনযাত্রীদের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩২৮ জনকে জরিমানা করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে শনিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় একতা একপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেস ট্রেনে। এসময় বিনা টিকিটে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৬৫ হাজার ৫০০ টাকা এবং ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার (বুকিং)।

পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে টিকিটের দামসহ জরিমানা আদায় করা হয়েছে। আদায়কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। চলমান এ অভিযান অভিযান অব্যাহত থাকবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা