জাতীয়

আরও ২ বিমান বন্দরে বসবে পিসিআর ল্যাব

নিজস্ব প্রতিবেদক: ঢাকার পর এবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (৯ অক্টোবর) সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানসহ তাঁর নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই বিমান বন্দরে আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। খুব দ্রুত স্থাপনের কার্যক্রম শরু হবে। তবে যাত্রীর সংখ্যা বিবেচনা করে চট্রগাম বিমান বন্দরে আগে বসবে আরটিপিসিআর ল্যাব।

করোনার কারনে আটকে পড়া মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বেশ কিছুদিন থেকে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য আরটিপিসিআর ল্যাব স্থাপনের জন্য দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ছয়টি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে স্থাপিত হবে এ ল্যাব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা