জাতীয়

ফরম ফিলাপের টাকা না পেয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর শাজাহানপুরে ফরম ফিলাপের টাকা না পেয়ে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম অর্পা হাসান (২০) তিনি তেজগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় উত্তর শাহজাহানপুর ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। মৃত অর্পা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামগঞ্জ বদরপুর গ্রামের হাসান ইমামের মেয়ে। পরিবারের একমাত্র মেয়ে ছিলেন। বর্তমান উত্তর শাহজাহানপুর ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

মৃত মা রুপা আহমেদ জানান, অর্পার বাবার সঙ্গে দু’বছর আগে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি ড্রাগ অ্যাডিকটেড ছিলেন বর্তমানে রিহ্যাব সেন্টারে রয়েছেন। অর্পার আজ (শনিবার) সেমিস্টার পরীক্ষার ফরম ফিলাপের ফি জমা দেওয়ার শেষ দিন ছিল।

তার লেখাপড়ার খরচ আমার বোন অর্থাৎ অর্পার খালারা চালাত তবে সেখান থেকে বিকাশে টাকা আসার কথা আজও টাকা আসেনি। হয়তো দু-এক দিনের মধ্যে পাঠিয়ে দেবে সে কারণে অভিমান করে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। ওই সময়ে আমি বাহিরে বাজার করতে গিয়ে ছিলাম ফিরে এসে দরজা বন্ধ দেখে দরজা নক করলে তার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বারাকা হাসপাতাল করে সেখান থেকে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত অর্পার খালাতো ভাই সবুজ জানায়, সকালে অর্পার সঙ্গে ফোনে কথা হয়েছিল ফরম ফিলাপের ব্যাপারে আমি বলেছিলাম আজ ফরম ফিলাপের শেষ দিন হলেও দুই-একদিনের মধ্যে টাকা জমা দিলেও হবে। পরে তার আম্মু ফোন দিয়ে জানায় অর্পা গলায় ফাঁস দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা