জাতীয়

সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন

নিজস্ব প্রতিবেদক: সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই।

বুধবার (৭ অক্টোবর) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে স্মরণে শেখ মুজিব এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। যখন সার্চ কমিটি গঠন করা হয়েছিল তখন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের অভিমত নিয়েছিলেন। সবাই রাজি হওয়ার পরেই সার্চ কমিটির গেজেট হয়েছিল। যদিও সার্চ কমিটির গেজেটটা আইন নয়, কিন্তু এটা যেহেতু সবার কনসেন্স নিয়ে করা হয়েছিল ও রাষ্ট্রপতির সিদ্ধান্তে হয়েছিল, সেটা কিন্তু আইনের কাছাকাছি। আমি এখনও বলছি, এটা আইন নয়, আইনের কাছাকাছি। তারপরও এই সার্চ কমিটি দ্বারা কয়েকজন নির্বাচন কমিশনার মনোনিত করা হয়েছিল এবং ইসি গঠন করা হয়েছিল।

আনিসুল হক বলেন, আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আমি এমন কথা বলছি না যে, ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা করবো না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা