জাতীয়

দ্রুততার সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, দ্রুততম সময়ের মধ্যেই স্থানীয় জনপ্রতিনিধিদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করতে হবে।

বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে "জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১" উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন" যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত বিনামূল্যে, ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, ৫ বছরের পর থেকে ১০ বছর পর্যন্ত ৫০ টাকা এবং ১০ বছরের পর থেকে ১০০ টাকায় নিবন্ধন সনদ প্রদান করা হয়।


তিনি বলেন, এসডিজির টার্গেট অনুযায়ী নগরবাসীকে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানের দায়িত্ব অর্পণ করা প্রয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্মসনদের সাথে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়।

ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বস্তিবাসীদের মাঝে কোভিড-১৯ এর টিকা, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের নিজস্ব অর্থায়নে এখন পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালু করা "সবার ঢাকা" মোবাইল এ্যাপস ব্যবহার করে নগরবাসী যাতে সহজেই জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সম্পর্কে জানতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অপরিকল্পিত ঢাকাকে সবাই মিলে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা