জাতীয়

একদিনে রেকর্ড ৩২৪ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩২৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ৩২৪ জন শনাক্তসহ বাহিনীতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে গত ১৬ মে একদিনে পুলিশে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন।

এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের করোনা আক্রান্ত ২ হাজার ১২২ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া, বর্তমানে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬৪০ জন। কোয়ারেন্টিনে রয়েছেন ৫ হাজার ৫৫৯ জন পুলিশ কর্মকর্তা।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা