জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় এহসান চৌধুরী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৩ অক্টোবর) রাত সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত এহসান ঢাকার চকবাজারের মৃত আমির উদ্দিন চৌধুরীর ছেলে। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহতের খালাতো ভাই মোহাম্মদ আলী জানান, রাজধানীর খিলক্ষেতে একটি কোম্পানির অর্ডারে ব্লকের কাজ করতেন এহসান চৌধুরী। তার অনেক আগে থেকেই ডানহাত প্যারালাইসিস ছিল। তিনি রাতে খিলক্ষেত থেকে উত্তরার বাসায় ফেরার জন্য গাড়িতে উঠার জন্য অপেক্ষা করছিলেন।

পরে রাস্তার পাশেই ট্রেন লাইনের পাশে মূত্র ত্যাগ করতে গেলে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রাত সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সং...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা