জাতীয়
করোনাভাইরাস

সর্বোচ্চ শনাক্ত ঢাকায়, সর্বনিম্ন মাগুরায়

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ৬৪ জেলাতেই। প্রতিদিনই শনাক্ত হচ্ছে হাজার হাজার। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। দেশে শনাক্ত ও মৃত্যুর দিক থেকে তালিকায় সবার উপরে রয়েছে ঢাকা মহানগর। শুধুমাত্র ঢাকাতেই শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৯৮ জন। আর সবচেয়ে কম আক্রান্ত মাগুরা জেলায় ২৯ জন।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জেলা ও শহর অনুযায়ী দেওয়া সবশেষ তালিকা থেকে এ তথ্য পাওয়া যায়।

আইইডিসিআর এর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, করোনাভাইরাসের আক্রান্তের তালিকায় সবার উপরে রয়েছে ঢাকা। তালিকার এর পরই রয়েছে চট্টগ্রাম। এই জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৬২ জন। তালিকার তিন নম্বরে থাকা নারায়ণগঞ্জে শনাক্তের সংখ্যা ২ হাজার ৩৩৩ জন।

এছাড়াও তালিকায় দেখা যায় এক হাজারের উপরে করোনা রোগী শনাক্ত হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ এই তিনটি জেলায়। ৫০০ থেকে এক হাজারের তালিকাতেও তিনটি জেলা রয়েছে। সেগুলো হলো- কক্সবাজার ৮৮৭ জন, মুন্সিগঞ্জ ৮১৮ জন এবং নোয়াখালীতে ৭১৬ জন। বাকি জেলাগুলোতে সংক্রমণের সংখ্যা ৫শ'র নীচে রয়েছে।

এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। মৃত্যুবরণ করেছেন মোট ৭৪৬ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১১ হাজার ৫৯০ জন ব্যক্তি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা