জাতীয়
করোনা পরিস্থিতি

অবনতি হলে আবারও সাধারণ ছুটি!

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতির আরও অবনতি হলে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউনের কথা চিন্তা-ভাবনা করবে সরকার। আগামী ১৫ জুন পর্যন্ত করোনা সংক্রমণ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। তার উপর নির্ভর করবে সাধারণ ছুটি ও লকডাউন বাড়ানো হবে কি না। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন মন্ত্রী এ তথ্য জানিয়েছে।

দীর্ঘ ৬৬ দিন পর গত ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস খোলা হয়। এর পরের দিন থেকে সীমিত আকারে চালু হয় গণপরিবহণ।

সরকারি-বেসরকারি অফিস খোর পর থেকে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল ছিলো করোনায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৩৭ জনের। আর অফিস খোলার প্রথম দিনে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ৪০ জনের। দেশে সর্বমোট আক্রান্ত ৫২ হাজার ছাড়িয়ে গেছে।

অফিস খোলার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭০৯ জনের।

সরকারের নীতিনির্ধারকরা জানান, শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া, স্বল্প আয়ের মানুষের জীবিকা এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে এই প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ ছুটি ও লকডাউন তুলে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে অন্য কোনো উপায় থাকবে না। বাধ্য হয়ে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউন দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এমন সিদ্ধান্তই রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা