ছবি: সংগৃহীত
জাতীয়

উবার-পাঠাও চালকদের কর্মবিরতির ডাক

নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক পুলিশের দেওয়ার মামলার কারণে বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন শওকত আলী নামের এক পাঠাও চালক।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ছয় দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে পাঠাও-উবারের সংগঠন অ্যাপ-বেইজড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, বাড্ডার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। হয়রানির জন্য একজন চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনাও যদি পুলিশকে নাড়া না দেয়, তাহলে কি আত্মহুতি দিলে তাদের বিবেক নাড়া দেবে?

কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা কয়েকটি দাবি জানিয়েছি, কিন্তু কোনো প্রতিষ্ঠান আমাদের গ্রহণ করেনি। আমরা ষষ্ঠবারের মতো আন্দোলনে যাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো। কোনো ভায়োলেন্সে বিশ্বাসী না।

সকালের দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় এক পাঠাও চালক নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মোটরসাইকেলে আগুন দেখে চলাচলকারী লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পাঠাও চালক শওকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

এ বিষয়ে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শওকত নিজেই পাঠাও চালক। সকালে লিংক রোড এলাকায় পুলিশ সার্জেন্ট মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় তিনি নিজের মোটরসাইকেলে নিজেই আগুন ধরিয়ে দেন। এর আগেও পল্টন এলাকায় তার মোটরসাইকেলের কাগজপত্র ঠিক না থাকায় নিয়ম অনুযায়ী তিনি মামলা খেয়েছিলেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা