জাতীয়

বঙ্গোপসাগরে জীবিত উদ্ধার ১৫ জেলে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে ভাসতে ছিল ফিশিং বোট এফ ভি সুরমা। বোটসহ ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কোস্ট সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর মাছ ধরতে এফভি সুরমা-১ নামে নৌকাটি নোয়াখালীর হাতিয়া থানাধীন চেয়ারম্যান ঘাঁট থেকে রওনা হয়। এতে ১৫ জেলে ছিলেন। নৌকাটি বঙ্গোপসাগরের সাংগু গ্যাস ফিল্ড এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। পরে ২৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সাংগু গ্যাস ফিল্ড হতে দক্ষিণ পশ্চিমে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন বিকল সাগরে ভাসতে থাকে।

তিনি জানান, এ অবস্থায় রোববার বিকেলে নৌকাটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতা এলাকায় চলে আসে। কোস্ট গার্ড পূর্ব জোন জানতে পেরে কোস্ট গার্ড স্টেশন ভাসান চরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ১৫ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। জেলেদের ভাসানচরে আনা হয়েছে। তাদের খাবার ও চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতা এলাকাগুলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যেকোন ধরনের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা