ফাইল ফটো
জাতীয়

পল্লবীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে মাহি খান (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মিরপুরে আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণিতে পড়তো।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাহির চাচা আতাউর রহমান খান বলেন, মাহি আমার কাছে থেকে পড়াশোনা করতো। মাহির বাবা বাকপ্রতিবন্ধী। তার মা তাদের ছোট রেখেই মারা গেছেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল সে। সেই থেকে মাহি আমার বাসায় থাকে।

তিনি বলেন, বুধবার কোচিংয়ে গিয়েছিল। কোচিং শেষে বাসায় এসে কাউকে কিছু না বলে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পর তাকে ডাকাডাকি করে কোন শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। এসময় রুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

তিনি বলেন, মাহি কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তার কিছুই জানি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করেছি।

মৃত স্কুলছাত্রী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাগর পাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে। মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকে চাচার বাসায় থাকতো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা