প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে, নিহত ১
জাতীয়

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে ভোলা দাশ (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা অন্য দুই যাত্রী সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এ ঘটনা ঘটে।

এঘটনায় পুলিশ জানিয়েছে, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকারে ভোলা দাশসহ দুজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ।

পরে আশুলিয়া থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের মরদেহ উদ্ধার করেন।

আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ পাথচারীদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা