জাতীয়

তদারকির দুর্বলতাই ই-কমার্স প্রতিষ্ঠানে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: তদারকির দুর্বলতার কারণে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। চোর পালালে বুদ্ধি বাড়ে প্রবাদ উল্লেখ করে এসব প্রতিষ্ঠানের জন্য নতুন আইনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

এম এ মান্নান বলেন, এগুলো আগামীতে যাতে না হয় সে জন্য নতুন আইন করতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নূর সাফা জুলহাজ।

ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকে মুক্তির দাবিতে গ্রাহকদের আন্দোলনের বিষয়ে জানতে চাওয়া হলে পরিকল্পনামন্ত্রী বলেন, আন্দোলনকারীরা ভাবছেন তাকে বাইরে রাখলে হয়তো টাকা আদায় হবে। কিন্তু বাইরে থাকলেও তাদের টাকাটা ফেরত দেওয়ার ক্ষমতা নেই।

অনুষ্ঠানে অ্যাটোর্নি জেনারেল অ্যাডভোকেট এম আমিন উদ্দিন বলেন, নীতিমালা নয়, ই-কমার্স পরিচালনার জন্য আইন করতে হবে। ই-কমার্স যদি কেউ করতে আসেন, তবে তাকে নির্দিষ্ট টাকা জামানত রাখতে হবে। জমা দেয়া টাকার বেশি যেন ব্যবসা না করতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। তাহলে কেউ প্রতারিত হলে সেখান থেকে প্রতারিতদের টাকা দেয়া যাবে। প্রতারকদের শাস্তির ব্যবস্থা রাখতে হবে আইনে। মানুষের টাকা ফেরতের নিশ্চয়তা রাখতে হবে। নতুন বাস্তবতায় নতুন সমস্যা সমাধানের জন্য নতুন আইন করা হয়। বিভিন্ন দেশে এটা করা হয়। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেটাও আইনের মধ্যে আনতে হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা