জাতীয়

বাসচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঢামেক: বগুড়ায় হাসান সরকার (৫০) নামে এক বাসচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসান সরকার শহরের পালসা সরকার পাড়ার মৃত শামসু সরকারের ছেলে।

এ ঘটনায় নিহতের ছেলে জাকির সরকার মৃদুল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসানের বাড়ির সামনে সালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আব্দুর রশিদ সরকার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ বিষয়ে শুক্রবার দুপুরে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেটি হত্যা মামলায় রূপান্তর হবে। পাশাপাশি জড়িত সকলকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার পালসা সরকার পাড়ার এক তরুণীকে দীর্ঘ দিন ধরে উক্ত্যক্ত করত রুপম সরকার নামে এক ব্যক্তি। একপর্যায়ে মেয়েটিকে নানা রকম কু-প্রস্তাব দিতে থাকেন তিনি। এ বিষয় নিয়ে এলাকায় একটি সালিস বসে। সেই সালিসে হাসান হাসানকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়। তবে সালিস বৈঠকে বিচার না হওয়ায় ভুক্তভোগী তরুণী বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এতে রুপমের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে রুপম ও তার স্ত্রী খুশি তাদের সহযোগীদের নিয়ে হাসানের পথরোধ করে গালিগালাজ করেন। একপর্যায়ে রুপম হাসানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেন। এতে হাসান মাটিতে পড়ে যান।

পরে অভিযুক্তরা তাকে মারধর করতে থাকলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার স্থানীয়রা হাসানকে উদ্ধার করে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা