জাতীয়

আরকাইভের তথ্য চুরি করলে ৩ বছর জেল

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে পাওয়া যাবে জাতীয় আরকাইভসের তথ্য। তবে সেখানকার রেকর্ড কেউ চুরি করলে তিন বছরের কারাদণ্ড পেতে হবে। এমন বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল। এর মধ্য দিয়ে ১৯৮৩ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল হয়ে গেল।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শেষ দিনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিল নিয়ে দেয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীগুলোর নিষ্পত্তি করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিলে বলা হয়েছে, আরকাইভসের রেকর্ড চুরি, নষ্ট বা হ্যাক করা হলে তিন বছরের জেল, ২০ হাজার টাকা জরিমানা হবে। রেকর্ড পাচার করলে পাঁচ বছরের জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া যাবে।

ফি দিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে যদি গোপন কোনো দলিল না হয়, সে ক্ষেত্রে তথ্য সরবরাহের বিধান রাখা হয়েছে। এ ছাড়া রয়েছে রেকর্ডের সফট কপি করার বিধান, আগের আইনে যা ছিল না।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা