জাতীয়

৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কোনও নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে আগামী রোববার থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনসমূহে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

১৩ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করার কথা ছিল।

কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে ওই দিন বিকেলেই সিদ্ধান্ত কার্যকরের তারিখ থেকে সরে আসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে বুধবার সিদ্ধান্তে এ পরিবর্তন আসল।

একই দিন বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় পেট্রোবাংলা সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে একটি সভা করে। পরে সেই সভায় সিএনজি স্টেশন মালিকরা প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই সভাটি। শেষে সভায় দেওয়া মালিকদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করে জ্বালানি মন্ত্রণালয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা